বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দেশের ২০ কোটি মানুষের ওপর প্রধানমন্ত্রীর নজর: আহমেদ আযম খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ pm

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। দেশের ২০ কোটি মানুষের কল্যাণের দিকে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক মহলের বিশেষ নজর রয়েছে। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সখিপুরের মানুষের দীর্ঘদিনের দুঃখ আটিয়া বন অধ্যাদেশ ৮২ কালো আইন নিয়ে ইতিপূর্বে সংসদে বিভিন্ন জোরালো ভূমিকা রাখা হয়েছে। জনগণের অধিকার রক্ষা এবং তাদের কষ্ট লাঘবে এই ধরণের জনস্বার্থবিরোধী কালো আইন সংশোধনে সরকার সবসময় তৎপর রয়েছে। সাধারণ মানুষের কল্যাণে গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD