শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা, ব্যাহত ফ্লাইট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

ভারী বর্ষণের ফলে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ এবং এর আশেপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই আকস্মিক জলমগ্নতার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বেশ কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আবহাওয়ার চরম প্রতিকূলতা এবং রানওয়ে ও টার্মিনাল এলাকার একাংশে পানি জমে যাওয়ায় দিল্লিগামী মোট ১১টি ফ্লাইট তাদের গন্তব্যে নামতে পারেনি। এর মধ্যে পাঁচটি ফ্লাইটকে ঘুরিয়ে জয়পুরে পাঠানো হয়েছে, চারটি ফ্লাইট লখনউ এবং আহমেদাবাদ ও চণ্ডীগড়ে একটি করে ফ্লাইট অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান যে, টার্মিনালের ভেতরে এবং প্রবেশপথে প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ায় তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের অনেকেই বিমানবন্দরের ভেতরে অলস সময় কাটাতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD