শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির বাণিজ্যিক চাষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত হলেও এখন এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারায়। পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পাওয়ায় এখন দুই বিঘা জমিতে বাণিজ্যিকভাবেই চাষ করেছেন মশিউর রহমান মিলন। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগঙ্গা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লার পুত্র মশিউর রহমান মিলন এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে দিন দিন আধুনিক ও পুষ্টিকর ফল চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মিলন তার নিজ উদ্যোগে বিদেশ থেকে এই ফলের চারা সংগ্রহ করে পরম যত্ন ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। ফলের পুষ্টিগুণ ও বাজারে এর ভালো চাহিদা থাকায় স্থানীয় কৃষকদের মধ্যেও এটি দারুণ কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সফল চাষাবাদ দেশের ফলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বেকার যুবকরাও এই ধরনের লাভজনক চাষে উদ্বুদ্ধ হবেন। মিলনের এই সাফল্যের পেছনে স্থানীয় কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা কাজ করেছে বলে তিনি সাংবাদিকদের জানান। অদূর ভবিষ্যতে এই ফলের চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD