শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা, বাতিল ও ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হলো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইট অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিমানবন্দর এলাকায় জমে থাকা পানি অপসারণে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD