রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ

ব্যাটে-বলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে রশিদ খানের দল। আগে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া লক্ষ্য আফগানিস্তান পেরিয়ে যায় ৩৪.৩ ওভারে, সাত উইকেট হাতে রেখে।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে আফগান বোলারদের disciplined বোলিংয়ের সামনে টিকতে পারেনি তাদের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ান ইনিংস। দলের পক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আফগান স্পিন ও পেস আক্রমণ তা ব্যর্থ করে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক ও আগ্রাসী মেজাজে ছিল আফগানিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটি থেকেই আসে প্রয়োজনীয় রান। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। এই জyর ফলে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেয় রশিদ খানের দল, যা তাদের ক্রিকেট ইতিহাসে আরেকটি বড় অর্জন হিসেবে যুক্ত হলো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের খেলোয়াড়রা এই জয় পুরো দেশকে উৎসর্গ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD