রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ফ্রান্সে কড়া নিরাপত্তা উপেক্ষা করে লাখো মানুষের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও সরকারি নীতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নেমেছেন লাখো মানুষ। এই গণআন্দোলন ফরাসি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা যখন দিন দিন কঠিন হয়ে উঠছে, তখন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেই ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মোকাবিলায় দেশটির প্রশাসন সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করেছিল। দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও বিশেষায়িত নিরাপত্তা ইউনিট মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু এত কড়া নিরাপত্তা ও প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করেই শনিবার ফ্রান্সের বিভিন্ন প্রধান শহরের রাজপথে নেমে আসেন সাধারণ নাগরিক ও শ্রমিকরা।

পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করতে শক্তি প্রয়োগ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ১৩৫ জনকে আটক করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, ইউরোপজুড়ে অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির যে ধাক্কা লেগেছে, ফ্রান্সের বর্তমান পরিস্থিতি তারই একটি তীব্র বহিঃপ্রকাশ। সরকারের জনস্বার্থবিরোধী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও আন্দোলনকারীরা তাদের দাবি থেকে সরে আসতে নারাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD