রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

ঝড়টা গেল মোহাম্মদ আশরাফুলের ওপর দিয়েই। বিদেশের মাটিতে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়েছে বারবার। আবুধাবির ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচের কোনোটিতেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি দল। গুটিয়ে গেছে ১৭২ ও ১৬০ রানে। হার এসেছে বড় ব্যবধানে, তাও আবার জিম্বাবুয়ে আর আফগানিস্তান দলের বিপক্ষে। এই ধারাবাহিক ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিয়েছে বিসিবি। দলের এমন বেহাল দশা এবং উইকেটে টিকে থাকার তীব্র অনীহা নিয়ে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে গত দেড় দশকে দেশের ক্রীড়াঙ্গনে দলীয় পারফরম্যান্সের নামে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের তোষণ ও অনিয়মের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি বোর্ড।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনার কারণে জাতীয় দলের এই দুর্দশা। অতীতে কার্যকর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় কোচিং স্টাফরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটের স্বার্থে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের ভাবমূর্তি রক্ষা করতে এই পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল।

শীঘ্রই নতুন এবং অভিজ্ঞ কোনো ব্যাটিং কোচকে দলের সঙ্গে যুক্ত করা হবে বলে বোর্ড সূত্র নিশ্চিত করেছে। আসন্ন সিরিজগুলোর আগে দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে কাজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নতুন খেলোয়াড়দেরও দলে অন্তর্ভুক্ত করার জোর সম্ভাবনা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD