ইরানে আবারো সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেছেন, ওয়াশিংটন ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে একটি বড় এবং সুন্দর চুক্তি হলেও সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব। বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সম্ভাব্য হামলার বিষয়ে কতটা এগিয়েছেন—এ বিষয়ে গণমাধ্যমকে জানান যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের ওপর চাপ অব্যাহত রয়েছে। যদি কূটনৈতিক উপାୟে কোনো সমাধান না আসে এবং তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তি স্বাক্ষরে এগিয়ে না আসে, তবে যেকোনো সময় কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই হুশিয়ারির ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিশ্ববাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই দীর্ঘমেয়াদি সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো ধরনের সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরববাংলা টিভি/ডেস্ক