বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

‘তুফান’ সিনেমার সাফল্য কামনায় মিমির পূজা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

ঢালিউডের কিং শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। বাংলাদেশে ঝড় তোলার পর ভারতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। শুক্রবার (৫ জুলাই) দেশটির বিভিন্ন রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমা মুক্তি উপলক্ষ্যে আগেই ভারতে গিয়ে ছিলেন শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। সেখানে তাদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে কথা বলে ‘তুফান’ টিম। এরপর একসঙ্গে প্রিমিয়ার শো’তেও অংশ নেন তারকারা।

এবার নিজ দেশে সিনেমার সাফল্য কামনায় কালীঘাটে পূজা দিয়েছেন অভিনেত্রী মিমি। শনিবার (৬ জুলাই) সকালে কালীঘাটে পৌঁছে যান অভিনেত্রী। এদিন তার পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার। সঙ্গে ম্যাচিং কানের দুল।

প্রথমে কালী মন্দিরে গিয়ে পূজা দেন মিমি। এরপর নিজ হাতে আরতি করেন। সেখান থেকে বের হয়ে কালীঘাটে আশেপাশের অন্যান্য মন্দিরেও পুজা দেন অভিনেত্রী। মিমি চক্রবর্তী বরাবরই ঈশ্বর ভক্ত। নিজ বাড়িতেই লক্ষ্মী, সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

বাংলাদেশ ভারত ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, বাহারাইন, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তুফান। ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ছবি। সেই ধারাবাহিকতায় এবার ভারতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী বাদেও আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুল রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD