শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন।

তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD