ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে পৃথক দুটি হামলায় অন্তত ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নিহত হয়েছেন। গত ২০ ও ২৪ অক্টোবর এসব হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন ২০ জনের বেশি। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছে ২০টি বাড়ি।
ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। সম্প্রতি দেশটিতে বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সংঘাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সোমবার চার্চের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা নিরীহ মানুষের ওপর এই নৃশংসতা চালায়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বলে গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক