যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য বেআইনিভাবে প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত কোমিকে নিয়ে এই আইনি পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মার্কিন আইন প্রণেতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র গণমাধ্যমকে জানান যে, এই অভিযোগের ফলে দেশটির প্রশাসনিক ও বিচারিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেমস কোমি দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছেন। ফলে বর্তমান প্রশাসনের অধীনে তার বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে নিয়মিত আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে এই ঘটনা একটি বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর স্বাধীনতা এবং রাজনৈতিক প্রভাবের বিষয়টি আবারও সামনে চলে এসেছে। আগামী দিনে এই মামলার শুনানির ওপর দেশের বড় একটি রাজনৈতিক মহলের নজর থাকবে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক