মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। গণমাধ্যমকে জানান, ১৯৯৩ সালের নভেম্বরে নিউ ইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। এর আগে ২০২৪ সালে একই ঘটনার বিষয়ে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তিনি। তবে ট্রাম্পের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নারী অধিকার আন্দোলনকর্মী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে এই ধরনের অভিযোগ অতীতেও প্রার্থীর ভাবমূর্তিতে প্রভাব ফেলতে চেষ্টা করেছে, তবে ট্রাম্পের ক্ষেত্রে এর প্রভাব সবসময় কিছুটা ভিন্ন দেখা গেছে। সাবেক এই মিস সুইজারল্যান্ডের আইনি লড়াইয়ের প্রস্তুতি এবং ট্রাম্পের আইনজীবীদের পাল্টা কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ঘটনার দীর্ঘ সময় পর এমন অভিযোগ তোলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে আমেরিকান নীতিনির্ধারক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। ভবিষ্যতে এই ঘটনার আইনি পরিণতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD