বাংলাদেশকে সবসময় গভীরভাবে সমর্থন করে জাপান বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেই-তে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কথা জানান তিনি। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাপানের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং গণতান্ত্রিক উত্তরণে দেশটির পাশে রয়েছে টোকিও। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে জাপানি সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে জাপান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।
বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
আরববাংলা টিভি/ডেস্ক