গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া উত্তেজনা চলাকালে পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ববিরদের জেরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) এবং জায়েদ শেখ (৩৬)। আহতদের দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরববাংলা টিভি