চলমান আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সুবিধার্থে এই ভিসা অনুমোদন করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘ সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই এই ভিসা প্রদান করা হয়েছে। এর ফলে বর্তমান ভূরাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ইরানি প্রতিনিধি দলটি নির্ধারিত সময়ে জাতিসংঘ অধিবেশনে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে বৈশ্বিক মঞ্চে সংলাপের পথ কিছুটা হলেও উন্মুক্ত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক