বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কুমিল্লা অতিক্রম করে ফেনীর উদ্দেশে এগিয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাউদকান্দি দিয়ে কুমিল্লায় প্রবেশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে তিনি আলেখারচর বিশ্বরোড অতিক্রম করেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান।

নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সফর পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের ওপর নিপীড়নের কারণে এই অঞ্চলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফেনীতে পৌঁছানোর পর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তার এই সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD