বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

জনগণের সহযোগিতায় বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৮:২০ pm

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আপনাদের (জনগণ) আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা (বিএনপি) রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছি। স্বাভাবিক কারণেই আপনাদের আবদারটুকু সরকারের কাছে একটু বেশি থাকবে। সেই আবদারটুকু ভবিষ্যতে যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে সেই তৌফিক দেন। তিনি যেন আপনাদের কথা সর্বদা মনে রাখে, আমার দায়িত্ব অনুযায়ী যা আমার কাছে বর্তায়, আমি উনাকে তা সম্পূর্ণ স্মরণ করিয়ে দেব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরে গুম-খুনের শিকার ও অসহায় ১৩৯ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ১০ লাখ টাকার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে এ আয়োজন করা হয়। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, আমরা চেষ্টা করবো আগামী ঈদের আগে প্রত্যেকটা পরিবার যেন সম্মানজনক আর্থিক সহযোগিতা পায়। যা দিয়ে একটা সাপোর্ট পাবেন। যারা বিগত আন্দোলন সংগ্রামে দেশের জন্য লড়াই করতে গিয়ে গুম-খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। সেই পরিবারগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা রমজান মাস হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি।

জানা গেছে, সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত এ টাকা লক্ষ্মীপুর-৩ (সদর) নির্বাচনী এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে ৬১ জনকে ১০ হাজার টাকা করে ও ৭৮ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD