বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন পোপ চতুর্দশ লিও। তার ডান ফুসফুসের নিচের অংশে অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত অংশ সফলভাবে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের এক চিকিৎসা বুলেটিনে জানানো হয়, ৭১ বছর বয়সি পোপের এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ভ্যাটিকান সিটি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, পোপ লিও দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে রুটিন পরীক্ষার অংশ হিসেবে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল দীর্ঘ পর্যালোচনা শেষে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সফল এই অস্ত্রোপচারের পর বিশ্বজুড়ে তার অনুসারীরা তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, পোপের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে পোপের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা তার সুস্বাস্থ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD