রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে। এই ট্রেনগুলো ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই ধরনের আধুনিক প্রযুক্তি যুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও আমাদের দেশের ক্ষেত্রে ট্রেনের গতি কিছুটা কম হলেও চলবে, তবুও আধুনিক ও দ্রুতগতির যোগাযোগ মাধ্যম গড়ে তুলতে সরকার সচেষ্ট রয়েছে।

রোববার শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। একসময়ের স্বৈরাচারী শাসনব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে বিভিন্ন সেক্টরে সংস্কার কাজ চলমান রয়েছে। একইসঙ্গে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সহযোগî সংগঠনগুলোর নানা ধরনের নাশকতামূলক ও অরাজকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার বিষয়েও নীতিনির্ধারক মহল সজাগ রয়েছে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং জনদুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD