রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে গত শনিবার এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে দুর্গম এলাকার পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষেরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করার সুযোগ পান।

মেডিকেল ক্যাম্পে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ এবং চক্ষু বিভাগের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্প থেকে সর্বমোট ৮৬১ জন দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম পাহাড়ের সাধারণ মানুষ চিকিৎসাসেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে, যা পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD