স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকারকে কার্যকরভাবে শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। জনগণের অংশগ্রহণ ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানোর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা সম্ভব। তিনি গণমাধ্যমকে জানান যে, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় সরকারকে দলীয়করণের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছিল এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত করেছিল। সেই দুর্দিন কাটিয়ে দেশ এখন একটি গণতান্ত্রিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক