দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে সরকার। এই মহতী উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও জনমুখী করতে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের বিশেষ ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ে কিডনি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—এই দুই ক্যাটাগরিতে মোট ২ হাজার ৫০০টি নতুন পদ সৃজন করা হচ্ছে, যা স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে বড় ধরনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্যখাতে চরম অবহেলা ও লুটপাটের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিসের মতো জীবনরক্ষাকারী সেবা না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বঞ্চনা দূর করে চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, জেলা ও উপজেলা পর্যায়ে এই সেবা চালু হলে দেশের লাখো কিডনি রোগী ঢাকায় যাতায়াতের দুর্ভোগ ও অতিরিক্ত খরচ থেকে রক্ষা পাবেন। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক