জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিঙ্গাপুরে সফল চিকিৎসা শেষে সুস্থ শরীরে দেশের মাটিতে ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট সূত্র।
এর আগে শারীরিক বিভিন্ন জটিলতার কারণে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার সফল চিকিৎসা সম্পন্ন হয়। সুস্থ হয়ে তিনি আবারও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় দায়িত্বে সক্রিয়ভাবে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক