শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পুলিশের পাশে মিছিল, গ্রেপ্তার ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠন কার্যরত নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কার্যরত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যরত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্র জানায়, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের একটি টহল গাড়ি দায়িত্বরত ছিল। ঠিক সেই মুহূর্তেই আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মুহূর্তের মধ্যে সেই মিছিলের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, পুলিশ সদস্যদের উপস্থিতিতেই সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে এবং স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করলে জেলা পুলিশ দ্রুত নড়েচড়ে বসে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট সনাক্তকরণের মাধ্যমে পুলিশ রাতেই সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে কার্যরত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যরত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন সক্রিয় কর্মীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি গণমাধ্যমকে জানান, রাতেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই ঘটনার পেছনে অন্য কারও উসকানি বা মদদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD