জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে যৌথ উদ্যোগে গ্রামীণ-উইক নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এই যুগান্তকারী উদ্যোগের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মটি দেশের কর্পোরেট খাতের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে। আধুনিক প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অর্থনৈতিক সেবাকে আরও বেশি সহজলভ্য করতে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
জাপানের উন্নত প্রযুক্তির সঙ্গে গ্রামীণ গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের মেলবন্ধনে এই প্ল্যাটফর্মটি দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকে জানান যে, আগামী দিনগুলোতে এই সেবা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক