শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জ্বালানি সংকটে কম্বোডিয়া সাগরে প্রমোদতরী আটকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকটের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ ও প্রমোদতরী বা ক্রুজ শিপ চলাচলের ওপর। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রসদ সংকটের কারণে মাঝসমুদ্রে আকস্মিক বিশ্বভ্রমণ বাতিল করতে বাধ্য হয়েছে আমেরিকার একটি বিলাসবহুল প্রমোদতরী। এর ফলে দুই শতাধিক মার্কিন নাগরিকসহ বেশ কিছু পর্যটক এখন মাঝসাগরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

ফ্লোরিডাভিত্তিক ভিলা ভি রেসিডেন্সেস নামক প্রতিষ্ঠানের পরিচালনায় এমভি ওডিসি নামের এই বিলাসবহুল প্রমোদতরীটি বিশ্বভ্রমণ চষে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করেই জ্বালানি সংকটের কারণে এটি কম্বোডিয়া সাগরে এসে আটকে পড়ে। জাহাজটিতে দুই শতাধিক যাত্রী রয়েছেন, যাদের একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহ করা এবং পরবর্তী গন্তব্যে পৌঁছানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগেও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছিল। বর্তমান পরিস্থিতিতে প্রমোদতরীর আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কম্বোডিয়ান কর্র্তৃপক্ষ এবং মার্কিন দূতাবাস যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে। যাত্রীদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থার সন্ধান চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD