শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে জি-৩ রাইফেলসহ গুলি উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে একটি জি-৩ রাইফেল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন (১৮ ইবি)। বৃহস্পতিবার দুপুরে জেলার ঢাল্যে চরাপাড়া তাবলচর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সাধারণ মানুষ সেনাবাহিনীর এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD