শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

চারিগ্রামে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৯:১১ am


‎জসিম উদ্দিন সরকার, সিংগাইর: অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) আছরের নামাজের পর ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভার আয়োজন করা হয়। চারিগ্রাম ফুটবল খেলার মাঠে উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চারিগ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়ালিদ সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চারিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান,  সহকারী সেক্রেটারি আব্দুল মালেক, সিংগাইর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুর রহমান প্রমুখ।

‎আরো বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সম্পাদক মুহাম্মদুল্লাহ, জয়মন্টপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুহিবুল্লাহ মুহিব, সায়েস্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রশিদসহ আরো অনেকে।

‎এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন, জামির্তা ইউনিয়নের সভাপতি আলমাস হোসেন, শায়েস্তা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনসহ অনেকে।

‎এছাড়া চারিগ্রাম ইউনিয়ন এবং সিংগাইরের বিভিন্ন অঞ্চল থেকে আগত জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ হাজারো মানুষ ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD