বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গণমাধ্যমকে দেওয়া এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত সেনা সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলন চলছিল। সেই সময় হঠাৎ করেই ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই অনভিপ্রেত দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান এবং অপর একজন কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এই আকস্মিক ও অনভিপ্রেত প্রাণহানির ঘটনায় পুরো দেশবাসীর পাশাপাশি সামরিক অঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD