শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ফেনী সফর শেষে বৃহস্পতিবার রাতে নিরাপদে ঢাকায় ফিরেছেন। সফরকালে তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে দীর্ঘমেয়াদী বন্যা মোকাবেলায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এসব প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন অঞ্চলে লুটপাট ও অনিয়মের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছিল। তবে এখন জনগণের সরকার সব বৈষম্য দূর করে প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করছে।

সফর শেষে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমায়। তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে ফেনী অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD