শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রনি খানের আয়োজনে দোয়া ও মিলাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩ pm

নেত্রকোনা প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনা জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে শহরের চকপাড়া জামে মসজিদ মাঠে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সদর–-বারহাট্টা আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান।

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষ অংশ নেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD