তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নিতে একটি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক পরিসরে দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বড় ধরনের পদক্ষেপ নেওয়ার খবর সামনে এল। ইসরাইলি সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকা এবং ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরাইলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিতভাবে ইসরাইলি নীতির কঠোর সমালোচনা করে আসছেন। এর জবাবে এবার আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার এই নির্দেশ দিলেন নেতানিয়াহু, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক