শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে সি প্রিন্সেস হোটেলের আগুন নিয়ন্ত্রণে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র সমুদ্রপাড়ের সুগন্ধা পয়েন্টে অবস্থিত স্বনামধন্য আবাসিক হোটেল ‘দ্য সি প্রিন্সেস’-এ একটি হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হোটেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক তৎপরতা এবং নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার কল্যাণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং হোটেলটিতে অবস্থানরত প্রায় তিন শতাধিক পর্যটক সম্পূর্ণ নিরাপদে রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হোটেল সূত্রে জানা যায়, বৈদ্যুতিক জেনারেটর থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই কালো ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও হোটেল কর্তৃপক্ষের সাহসিকতা ও সময়োপযোগী পদক্ষেপে মাত্র দশ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যটন মৌসুমে এ ধরনের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোটেলগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD