শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

কক্সবাজারে ফের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকেরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এবার শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে, যা দেখে হোটেল ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এবং পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ করেই হোটেল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখলে জীবনের সুরক্ষায় আতঙ্কিত পর্যটকেরা দ্রুত হোটেল কক্ষ ছেড়ে দিগি্বদিক ছোটাছুটি শুরু করেন। অনেকে সুগন্ধা সৈকতের খোলা আকাশের নিচে ও বালুচরে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে আগুনের উৎপত্তি হয়েছে, তা অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘন ঘন হোটেল ও রিসোর্টে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটন নগরী কক্সবাজারের সার্বিক নিরাপত্তা ও হোটেলগুলোর ফায়ার সেফটি ব্যবস্থা নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সচেতন মহল ও পর্যটকেরা দ্রুত প্রতিটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD