যাত্রীদের ভিড়ে সরগরম কলকাতার দমদম বিমানবন্দর। এর মধ্যেই নারীদের টয়লেটে মিলল একটি চিরকুট। তাতে লেখা, ৩০ নম্বর ফটকে রাখা আছে বোমা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, তোলপাড় শুরু হয়ে যায় বিমানবন্দর জুড়ে। এরপরই শুরু হয় তীব্র তল্লাশী অভিযান। বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
ঘটনার দিন বিমানবন্দর চত্বরে হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, চিরকুটটি কোনো নাশকতাকারীর কাজ নাকি নিছক কোনো উটকো বা প্রবাসীর আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক