শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নজিরবিহীন এক বৈঠকে ফিলিস্তিন, ইয়েমেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বর্তমান বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া শীর্ষ কূটনীতিকরা মনে করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ফিলিস্তিন ও ইয়েমেনের চলমান সংকট শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সাংবাদিকদের জানান হয়েছে যে, বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংকট উত্তরণের বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় করেছেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কূটনৈতিক বৈঠক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই আট দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও জোরালো হবে বলে বৈঠকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD