শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

শরীয়তপুর সদরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শরীয়তপুর সদর ও নড়িয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জোরালো দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা জানান, কৃষিপ্রধান এই অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অঞ্চলের উন্নয়নে চরম বৈষম্য করা হয়েছিল। সেই বৈষম্যের শিকার হয়ে শরীয়তপুরবাসী দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসী এই ন্যায়সংগত দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এই দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD