বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ইরান নীতি নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে কী করা উচিত, তা নিয়ে অনেকটা বিপরীত অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং সামরিক শক্তি প্রদর্শনই মূল কৌশল হওয়া উচিত। অন্যদিকে, উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার তীব্র বিরোধিতা করে অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনীতির ওপর জোর দিচ্ছেন। এই দুই শীর্ষ কর্মকর্তার মতপার্থক্যের কারণে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

মার্কিন প্রশাসনের অন্দরমহলের এই বিভক্তি বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। একসময় কড়া হুশিয়ারি দিলেও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দীর্ঘমেয়াদি সংঘাতে জড়াতে চায় কি না, তা নিয়ে ওয়াশিংটনে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে হোয়াইট হাউসের নীতিনির্ধারকরা ইরানের বিষয়ে চূড়ান্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে মিত্র দেশগুলোও মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছুটা দোদুল্যমানতায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের এই অভ্যন্তরীণ টানাপোড়েন দেশটির বৈশ্বিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি এবং অন্যদিকে সংযত কূটনীতির এই দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসন কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বিশ্ববাজারে তেলের মূল্যের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে হোয়াইট হাউসের নীতিনির্ধারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD