গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত মূলত কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ-এর ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল আলম ও সহকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উল্লেখিত নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার অপচেষ্টা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটানোর সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনগণের অধিকার হরণকারী এই শক্তিগুলোকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পুলিশ প্রশাসন জানিয়েছে, নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
আরববাংলা টিভি