বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শূন্য খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-তে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাওয়ার জন্য দেশজুড়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মাত্র ১১২0টি পদের বিপরীতে অনলাইনে চার হাজার ২৯টি আবেদন জমা পড়েছে। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত কর্মী নির্বাচনের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

অভিবাসন খাত সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, বর্তমান সরকারের সময়ে শ্রমিক পাঠানোর এই স্বচ্ছ প্রক্রিয়া ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজারকে আরও সুদৃঢ় করবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সিন্ডিকেটের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, কোনো রকম অভিবাসন ব্যয় ছাড়া বিদেশে কর্মী যাওয়ার এই সুযোগ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। এর ফলে সাধারণ কর্মীরা কোনো প্রকার হয়রানি বা ঋণের বোঝা ছাড়াই বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD