ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় বায়ুমণ্ডলে প্রায় ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে বলে আন্তর্জাতিক গবেষকরা জানিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পরিবেশবাদী গবেষক ও প্রতিনিধিরা এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন।
সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা জানান, সামরিক সংঘাত কেবল মানবজীবনেই বিপর্যয় ডেকে আনে না, বরং যুদ্ধাস্ত্রের ব্যবহার ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের ফলে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। ইরানের তেলের ও জ্বালানি স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় যে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছে, তার ফলে এই বিপুল পরিমাণ কার্বন বায়ুমণ্ডলে মিশে যায়।
এই পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণতা রোধে এবং কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা চলমান সংঘাতে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রোধে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।
আরববাংলা টিভি