বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা ও সয়দাবাদ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল এবং গোপন বৈঠক করছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জেও তারা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভুত্থানের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD