সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আর কখনও ছেলে ও নিজের জন্মদিনে কেক কাটবেন না অপু বিশ্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

একদিন পরেই ৩৪ বছরে পা রাখবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগামীকাল ১১ অক্টোবর দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় এই তারকার জন্মদিন।

বিশেষ এই দিনটির আগেই মঙ্গলবার (১০ অক্টোবর) কাছের মানুষ ও ভক্তদের কাছ থেকে সারপ্রাইজ পার্টি উপহার পেয়েছেন তিনি। যে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না অপু।

তবে জন্মদিনের একদিন আগে এই নায়িকা জানালেন, সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমনকি সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও আর কখনও কেক কাটবেন না।

অপু বিশ্বাস বলেন,জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!

এ সময় আবেগপ্রবণ হয়ে অপু বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের বার্থডে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না।

কিন্তু হঠাৎই কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়টি আড়ালেই রাখলেন এই নায়িকা। শুধু বললেন, সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ঐ সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনও কেক কাটবো না।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ৬ বছরে পা রেখেছেন শাকিব-অপু পুত্র জয়। এদিন এই তারকাপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাবা শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলীসহ তার সন্তান বীরও।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD