বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের সংসদীয় দলের দ্বিতীয় সভা আগামী বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যা ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বানের বিষয়টি জানায় সংসদ সচিবালয়।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD