রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ডুসাকের নতুন নেতৃত্ব ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়ার (ডুসাক) নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি রক্ষা, শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা নবীন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এই কমিটি আত্মপ্রকাশ করেছে।

নতুন গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেধাবী শিক্ষার্থী মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এইচ.এম. নাছরুল্লাহ। গত শুক্রবার সন্ধ্যায় এক বিশেষ সাধারণ সভায় এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের যেকোনো সংকটময় মুহূর্তে এই সংগঠন অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। একইসঙ্গে ক্যাম্পাসের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের ইতিবাচক উপস্থিতি বজায় রাখতে ডুসাক ভবিষ্যতেও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে বলে সংবাদমাধ্যমকে জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD