দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা যাবে না। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের গভীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, তবে প্রতিটি চক্রান্তের দাঁতভাঙা জবাব একে একে দেওয়া হবে।
গণমাধ্যমকে জানান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, তা থেকে উত্তরণে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। পাশাপাশি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলোর যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও দেশবাসী সাহসিকতার সঙ্গে সব বাধা অতিক্রম করেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও জনজীবনকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের স্বার্থ রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না এবং জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক