বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

অর্ণবের সঙ্গে ডিভোর্স, মুখ খুললেন অভিনেত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ

ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘আলো ছায়া’র সেটেই শুরু হয়েছিল অভিনয়শিল্পী অর্ণব ব্যানার্জি ও ইপ্সিতা মুখার্জির প্রেমের কাহিনি। পরে অফস্ক্রিনে এসে ২০২২ সালের গোড়াতেই বাগদান ও আইনি বিয়ে সারেন এই জুটি।

এর মাঝে অর্ণব-ইপ্সিতার সম্পর্কে তৈরি হয় দূরত্ব। তা মিটিয়েও কাছাকাছি এসেছিলেন তারা। কিন্তু তারপরেও একসঙ্গে পথচলা হল না তাদের।

টেলিমিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই দুজনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সকল গুঞ্জনকে সত্যি করে শুক্রবার আলাদা হওয়ার কথা জানান অর্ণব। তার কথায়, ইতোমধ্যেই কাগজে কলমে সম্পর্কের ইতি টেনেছেন তারা।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মুখ খুলেছেন অভিনেত্রী ইপ্সিতা। অভিনেত্রী জানান, ‘আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। ডিভোর্সের প্রক্রিয়া চলমান। আমাদের তো সামাজিক বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছিল। সেইমতো আমাদের মিউচুয়াল ডিভোর্স হচ্ছে, জীবনে এইরকম অনেক কিছুই ঘটে।’

সম্প্রতি ‘জল থই থই ভালোবাসা’তে দেবর-বৌদির চরিত্রে ধরা দিয়েছিলেন অর্ণব-ইপ্সিতা।

ডিভোর্সের পর অর্ণবের সঙ্গে আর ওই সিরিয়ালে কাজ করবেন কী না, উত্তরে ইপ্সিতা বলেন, ‘জল থই থই ভালোবাসাতে কাজ করার সময়ই আমাদের সেপারেশনটা হয়। সেটা আগে হলে হয়ত আমি একসঙ্গে কাজ করতাম না। আমার কাছে কাজ সবার আগে। ওয়ার্ক কমিটমেন্টে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

অভিনেত্রী আরও বলেন, ‘মানসিকভাবে অনেক কষ্ট হলেও কাজের জায়গাটায় কাউকে বুঝতে দেইনি, একইরকম ভাবে থেকেছি। বিচ্ছেদটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সিরিয়ালটা তো চলছে, তাই শো মাস্ট গো অন।’

অর্ণবের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষের সিদ্ধান্ত কিছু মেনে নিতে হয়। জোর করে সম্পর্ক টেকানো যায় না। আমি অনেক চেষ্টা করেছিলাম। যে-যে রকমভাবে ভালো থাকে, ভালো থাকুক। আমি চাই অর্ণব ভালো থাকুক।’

উল্লেখ্য, অর্ণব-ইপ্সিতা দুজনেই সামাজিক মাধ্যমের পেজ থেকে তাদের সমস্ত ঘনিষ্ঠ ছবি মুছে ফেলেছেন। এমনকি আংটি বদলের ছবিও মুছে ফেলেছেন অর্ণব। জুটির ঘনিষ্ঠ সূত্রের মতে, এবারের অশান্তি অনেকটা বড় এবং তাদের আবার কাছাকাছি আসার কোনো সম্ভাবনাও নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD