বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের মক্কা শাখার সিরাত সম্মেলন অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১:৪২ pm

হেফাজতে ইসলাম বাংলাদেশের মক্কা মহানগর শাখার সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টায় স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংগঠনের মক্কা শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ-সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম পাটোয়ারী।

সীরাত সম্মেলনে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা লোকমান সাতকানিয়া, মক্কা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কাউসার খলিল, সহসভাপতি মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা হাফেজ হারুন, সাধারণ সম্পাদক মাওলানা আমিন উল্লাহ, মাওলানা জালালুদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমুখ।

সম্মেলনে কারা নির্যাতিত মজলুম আলেম, মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD