বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সম্পর্ক জোরদারে জোর খামেনির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালির ওপর ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ বজায় রাখা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। দেশের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।

সম্প্রতি তেহরানে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই দিকনির্দেশনা প্রদান করেন তিনি। গণমাধ্যমকে জানান যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জাতীয় প্রতিরক্ষার অন্যতম প্রধান শর্ত। একইসঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর তিনি নতুন করে তাগিদ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই কৌশলগত অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। সর্বোচ্চ নেতার এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরানের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার রূপরেখা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD